কোটা আন্দোলন : এক দিনে গেল ছয় প্রাণ
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী এসব ঘটনায় ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, একজন পথচারী, একজন ব্যবসীয় ও বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম : নগরীর মুরাদনগরে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
রংপুর : শহরের লালবাগ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। আবু সাঈদের পিতার নাম মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তার বাড়ি।
