সোনার দাম ভরিতে বাড়ল ১৪০০ টাকা
বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে এক হাজার ৪০০ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকায়। আগামীকাল বুধবার (২৬ জুন) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।
