দুদকের ডাকে সাড়া দিলেন না বেনজীরের স্ত্রী-কন্যারাও
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ে সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আজ সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল।
সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হননি বেনজীরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে–ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীর।
গতকাল রবিবার বেনজীর আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল।
