হজ করতে সৌদি পৌঁছলেন ৬০ হাজার বাংলাদেশি
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬০ হাজার ৭৯৯ বাংলাদেশি। মোট ১৫৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ বুধবার (৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ১৬৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৬৩৪ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।
