আবাসিক হোটেল থেকে ১০ তরুণীসহ আটক ১৬

সিলেটের সময় ডেস্ক :

 

ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) শহরের জনতা ব্যাংকের মোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন তরুণ ও ১০ জন তরুণী। বাকি দুইজন ওই হোটেলের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

 

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামানে বলেন, অসামাজিক কার্যকলাপের দায়ে ১৪ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। এসময় হোটেলের দুই কর্মচারীকেও আটক করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য