‘সড়ক দুর্ঘটনা করোনার চেয়েও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে’
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) আয়োজিত কর্মশালায় বক্তারা বলেছেন, সড়ক দুর্ঘটনা মহামারীতে রূপ নিয়েছে। এটা করোনার চেয়েও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। সড়ক দুর্ঘটনা রোধে গণমাধ্যমকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ সোমবার (২৫ মার্চ) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা এবং গণমাধ্যম’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন নিমকোর অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন।
কর্মশালায় সড়ক দুর্ঘটনা বিষয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনের গতিধারা, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সংক্রান্ত পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক।
আলোচনায় অংশ নিয়ে প্রবীণ সাংবাদিক ফরিদ হোসেন বলেন, ‘সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই সমন্বিত সড়ক ব্যবস্থাপনা ও বিদ্যমান সড়ক আইনের যথাযথ প্রয়োগে গণমাধ্যমকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।’ বিভিন্ন ধরনের সড়কযানের চালক ও সহকারীদের দক্ষতা বৃদ্ধি, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে উপসচিব জহিরুল ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁরাই জনসচেতনতা সৃষ্টি করতে পারেন।
