গাজীপুরের আগুনে আরো ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার ভোর ৪ টা ২৫ মিনিটে মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

মারা যাওয়া কমলা খাতুন (৬৫) সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার পানা গারি গ্রামের শুকুর আলী শেখ এর স্ত্রী।

গাজীপুরের কালিয়াকৈরে টপস্টার এলাকায় থাকতেন তিনি। 
 

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য