স্বর্ণের দামে রেকর্ড
সিলেটের সময় ডেস্ক :
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। দেশের বাজারে স্বর্ণের দামে এটি রেকর্ড। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
আজ বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ মার্চ থেকে কার্যকর হবে।
