যে কারণে অক্ষয়ের সঙ্গে কাজ করেন না শাহরুখ!
বিনোদন ডেস্ক ঃ

এর কারণটা জানিয়েছেন স্বয়ং শাহরুখ। শাহরুখ খানের মতে, অক্ষয়ের জীবনযাত্রাই দুই তারকার এক ফ্রেমে না আসার কারণ! অক্ষয় মাত্রাতিরিক্ত অনুশাসনে পরিপূর্ণ। বিপরীতে শাহরুখ রুটিনহীন এক মানুষ। কিং খান মনে করেন, তিনি এবং অক্ষয় এক্কেবারে বিপরীত মেরুর মানুষ। কোনো কিছুই মেলে না তাদের।
একটি শীর্ষস্থানীয় মিডিয়া পোর্টাল একবার শাহরুখ খানকে প্রশ্ন করেছিল, কেন তিনি এবং অক্ষয় একসঙ্গে আর চলচ্চিত্র করেননি? অভিনেতা উত্তর দিয়েছিলেন, তারা কখনোই তাদের সময়সূচির কারণে একসাথে কাজ করবেন না। কারণ অক্ষয় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, যা তার পক্ষে সম্ভব নয়।
শাহরুখ ঠাট্টার ছলে বলেছিলেন, ‘অক্ষয় জেগে উঠলে আমি ঘুমাতে যাই। তার দিন খুব তাড়াতাড়ি শুরু হয়। যখন আমি শুরু করি তখন অক্ষয়ের প্যাকআপ হয়ে যায়।’ নিজেকে নিশাচর দাবি করে কিং খান বলেছিলেন, তিনি একজন নিশাচর ব্যক্তি এবং অনেকেই তার মতো রাতে শুটিং করতে পছন্দ করেন না। অক্ষয়ও তাদের মধ্যে একজন।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ‘জওয়ান’ চলচ্চিত্রে। সামনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘ডানকি।’ অন্যদিকে অক্ষয় কুমারকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন রানিগঞ্জ’-এ। এরপর ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’, ‘হেরা ফেরি ৩’, ‘ওয়েলকাম ৫’সহ বেশ কিছু চলচ্চিত্র আসতে চলেছে অভিনেতার।
সূত্র : টেলিচাক্কার
