মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

খেলাধুলা  ডেস্ক ঃ

 

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো নিলামে তোলা হচ্ছে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি, ফাইনালে ব্যবহৃত বল, শাকিরার পারফরম্যান্সের পোশাকসহ নানা মূল্যবান স্মারক বিক্রি করবে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

মঙ্গলবার ঘোষিত এই অনলাইন নিলাম শুরু হবে আগামী ২২ জুলাই এবং চলবে এক সপ্তাহ। এসব বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে।

বিশ্বকাপ চলাকালে বিশ্বের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে এই উদ্যোগ।

ফিফা ও গ্লোবাল সিটিজেন সংস্থার অংশীদারত্বে ওয়ান গোল চ্যারিটি অকশান টুর্নামেন্ট সম্পর্কিত ৪০টির বেশি জিনিস নিলামে তুলছে। এর মধ্যে রয়েছে শিল্পীদের পরা পোশাক, অটোগ্রাফড জার্সি এবং অফিসিয়াল বল।

সর্বোচ্চ দরদাতা পাওয়া গেছে টুর্নামেন্টের ফাইনালের হাফটাইমে বিটিএস-এর গায়ক জিমিনের জার্সির জন্য। এ ছাড়া ১৯ জুলাই ফাইনালে যে বল দিয়ে খেলা হয়েছে, তার ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। দ্বিগুণ দামে এই বল বিক্রি হবে।

নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে কলম্বিয়ান পপ তারকা শাকিরা যে হলুদ ক্রপ টপ ও ট্রাউজার পরেছিলেন, সেটি। নিলামে তোলা হবে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সি।

এছাড়া বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হাফটাইম শোতে শাকিরা যে পোশাক পরেছেন, সেটিও নিলামে তোলা হবে। ১১ মিনিটের এই জমকালো আয়োজনের মঞ্চে শাকিরার সঙ্গে থাকবেন ম্যাডোনা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

এ বিভাগের অন্যান্য