আবার বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন
একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে তিনি দায়িত্বে ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির। তার অধীনেই আসে দেশের ইতিহাসের অন্যতম সাফল্য।
বিষয়টি নিশ্চিত করে সুজন কালের কণ্ঠকে বলেছেন, ‘হ্যাঁ, বেশ কয়েক দিন ধরেই এটি নিয়ে তামিমের সঙ্গে কথাবার্তা চলছিল। সম্প্রতি দুই বছরের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সুজন নিজের পছন্দের কাজে যুক্ত হতে পারার সন্তুষ্টিও প্রকাশ করেছেন, ‘আমার কাজের জায়গা তো আসলে এটিই।
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সময় পরিচালক হিসেবে কাজ করার সময় গেম ডেভেলপমেন্টের দায়িত্বেই ছিলেন সুজন। পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক আসরে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।
তবে পরিচালক হিসেবে সুজনের ‘বিশ্ব জয়ের’ ব্যাপারটিই টেনেছে তামিমকে। তাই নির্বাচিত সভাপতি হওয়ার পরই তাকে আবার বিসিবিতে ফেরানোর উদ্যোগ নেন তামিম। এরই ধারাবাহিকতায় এই নিয়োগ।
