জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
চব্বিশের ছাত্র আন্দোলনে সাভারে হত্যা মামলার আসামি রিয়াজ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ যুগান্তরকে বলেন, তাকে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
স্থানীয়ভাবে জানা যায়, রিয়াজ চাঁদাবাজী, মাদক, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তিনি দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আবারও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
