বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার
কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না নেইমার। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই মন ভালো নেই ব্রাজিলিয়ান তারকার।
কিন্তু যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারেও (ডব্লিউএসওপি) শান্তি পেলেন না নেইমার। পোকার টুর্নামেন্টের ১০ হাজার ডলার মূল্যের মেইন ইভেন্টেই থামতে হয়েছে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারকে। ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, একই ইভেন্টে ২০২৫ সালে ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন তিনি।
