আর্জেন্টিনা সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি
টানা দুই জয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা লিওনেল মেসির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া—সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য গত রাতটা ছিল নিখাদ আনন্দের।
কিন্তু আনন্দের মাঝেই আর্জেন্টাইনদের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো।
ডালাসে কাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ৫৭ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের এই সেন্টার ব্যাকের বদলি নামেন নিকোলাস তালিয়াফিকো।
রোমেরোও দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী, ‘এটা গুরুতর কিছু নয়। ৩-৪ দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব।
তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘সে (রোমেরো) যদি নাও থাকে, তাহলে যে খেলবে, সে অবশ্যই ভালো করবে। সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।’
