হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছে। অপর সাতজনের হামের উপসর্গ ছিল।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ শিশু। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩ হাজার ৮৩২ জন।

এ বিভাগের অন্যান্য