আগের চেয়ে অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
সিলেটের সময় ডেস্ক :
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে অপরাধ এখন অনেক বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ কমাতে কী পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে কী উদ্যোগ নেয়া নিবেন, তা জনগণের সামনে প্রকাশ করা উচিৎ।’
মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারতের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, সেসব জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। এর মাধ্যমে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেয়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।’
