প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (১৫ জানুয়ারি) সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সরকারপ্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে।
এর আগে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তারেক রহমানের প্রথমবার বৈঠক হয়।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।
