এনসিপি নেতারা কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু লুকোচুরি কেন? প্রশ্ন রিজভীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
আজ বৃহস্পতিবার তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘এনসিপির কিছু নেতা কক্সবাজারে গেছেন, তারা যেতেই পারেন। অসুবিধার কিছু নেই।
এনসিপির ওই নেতাদের উদ্দেশে রুহুল কবীর রিজভী আরো বলেন, ‘এই গণ-অভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন।
