সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ৩৫ শিক্ষার্থী ঢামেকে
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন।
