ক্ষমতায় থাকার ইচ্ছা আমার নেই : উপদেষ্টা সাখাওয়াত
নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, যদি ক্ষমতায় থাকতে চাইতাম, তাহলে বহু আগেই থাকতে পারতাম। আমার ওই ধরনের কোনো ক্ষমতায় থাকার ইচ্ছা নেই। যতটুকু সময় পেয়েছি, একদম সিনসিয়ারলি সাধারণ মানুষের জন্য, শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সঙ্গে মালিকরা যাতে শ্রমিকদের দেনা-পাওনা দিতে পারে, সেজন্য যতটুকু করার এর আগে কোনো শ্রমমন্ত্রী করেনি।
সম্প্রতি খালেদ মহিউদ্দিনের এক টক শোতে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় থাকতে চান— এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কবে হবে— এমন প্রশ্নে এই উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে যে কথা বলেছেন, তার বাইরে আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে। প্রথমে উনি বলছেন—এপ্রিলে। পরে বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে।
