বাসচাপায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর

সিলেটের সময় ডেস্ক :

 

বরগুনার আমতলীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী নামক এলাকার মো. আজিজুল ইসলাম (৬৫), গলাচিপা উপজেলার নলুয়া বগী নামক এলাকার খালেদা বেগম (৫০) ও মোসাদ্দেকা বেগম

জানা গেছে, কলাপাড়া উপজেলার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে বাবা মাওলানা জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে ইজিবাইকে পটুয়াখালী যাচ্ছিলেন। আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গেলে কুয়াকাটাগামী ইকরা লাক্সারি পরিবহণ ইজিবাইকটিকে চাপা দেয়। এতে মুহূর্তের মধ্যে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

এতে থাকা আজিজুল হক, খালেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং মোসাদ্দেকা বেগম, ও তার নবজাতক, বাবা মাওলানা জাহিদুল ইসলাম ও তার বাবা মাওলানা আব্দুল কুদ্দুস ও ইজিবাইক ওহাব গাজী (৫২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে মোসাদ্দেকার মৃত্যু হয়।  আহতদের মধ্যে ইজিবাইক চালক ওহাব ও আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আজিজুল হক ও খালেদা বেগমের লাশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মা মারা গেছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য