গাজায় ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের ৩৪ জন সরাসরি ত্রাণ নেওয়ার সময় হামলার শিকার হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার স্থানগুলো ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে।

উল্লেখ্য, এই ফাউন্ডেশনটি ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বিতর্কিত সংস্থা।

এদিকে সবচেয়ে ভয়ারবহ প্রাণঘাতীর ঘটনা ঘটেছে গাজার কেন্দ্রে। যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করা সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালায়।

এ বিভাগের অন্যান্য