ফারুকের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন মাহবুব আনামের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ। বিসিবির তিন পরিচালকের দিকে ষড়যন্ত্রের আঙুল তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কালের কণ্ঠকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে আরো অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
তিন বিসিবি পরিচালকের মধ্যে একজন হচ্ছেন মাহবুব আনাম।
ফারুকের অভিযোগ নিয়ে মাহবুব আনাম বলেছেন, ‘ফারুক আহমেদ বিভিন্ন মিডিয়াতে অনেক বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যগুলো ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট।
ফারুকের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক ফাহিম সিনহাও। তিনি বলেছেন, ‘‘নির্দিষ্ট করে তিনজনের নাম বলতেছে। এটার কারণ কী হতে পারে। কারণটা আমরা খুব প্রসেস মেইনমেন্ট করা করপোরেট মানুষ।
