রাস্তায় বের হতেই বিপাকে আমির খানের প্রেমিকা
রিনা ও কিরণের সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষের পর বলিউড হিরো আমির খানের জীবনে এসেছে নতুন প্রেম। এই প্রেমিকার নাম গৌরি এখন গৌরিকে ছাড়া আর সেভাবে দেখাই যায় না আমিরকে।
সম্প্রতি বেশ কয়েকবার পাপ্পারাজ্জির ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে বলিউডের নতুন লাভবার্ডদের। কিন্তু এবার আমিরকে ছাড়া একা বেরিয়ে যেন পড়লেন বিপদে! ছবিশিকারীদের সামনে পড়েছিলেন তিনি।
আমিরকে ছাড়া একেবারে একলা ছবিশিকারীদের সামনে গৌরী। তবে সুকৌশলে এড়ালেন তাদের। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।
