বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দারুণ হবে, মনে করেন সাকিব
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে ব্যাপক সমালোচনার মুখে এখন বাংলাদেশ দল। হওয়াটাই স্বাভাবিক। অভিজ্ঞতা ও শক্তি-সামর্থ্যে ঢের পিছিয়ে থাকা দলের কাছে সিরিজ হার বলে কথা!
অথচ বাংলাদেশ দলের লক্ষ্য ছিল প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তানের মুখোমুখি হওয়া। সেটা তো হয়নি উল্টো পাঁচ দিন পর যখন পাকিস্তানের মুখোমুখি হবে তখনই দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ।
বাংলাদেশ কঠিন সময় পার করলেও দ্বিপক্ষীয় সিরিজটি দারুণ হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। কেন হবে তার ব্যাখ্যাও দিয়েছেন পিএসএলে খেলতে বর্তমানে পাকিস্তানে থাকা বাংলাদেশের অলরাউন্ডার।
পিএসএলের দল লাহোর কালান্দার্সকে নিয়েও কথা বলেছেন সাকিব।
