হেনরির তোপে আড়াই শর আগেই থেমেছে ভারত
দুই দলের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। দুবাইয়ের ম্যাচটি আজ ভারত-নিউজিল্যান্ডের কাছে শীর্ষে ওঠার লড়াই। সেই লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। প্রথমে ব্যাটিং করে ২৪৯ রান সংগ্রহ করেছে তারা।
কোহলির অবিশ্বাস্য ক্যাচের আগে ফিরেছেন দুই ওপেনার রোহিত (১৫) ও শুবমান গিল (২)। তবে চতুর্থ উইকেটে ৯৮ রানের দারুণ এক জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত এনে দেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। তবে অক্ষর ৪২ রানে আউট হওয়ার পরেই আবারও বিপদে পড়ে ভারত।
এতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রানে থামতে হয় ভারতকে। এই রানও হতো না যদি শেষ দিকে বলে বলে ৪৫ রান না করতেন হার্দিক পান্ডিয়া। ৪ চার ও ২ ছক্কার ইনিংসের আগে অবশ্য ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শ্রেয়াস। পান্ডিয়ার মতোই সমান ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মিডল অর্ডার ব্যাটার।
