সারা দেশে রাতে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা
সারা দেশে আগামী দুই দিন তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ শনিবার সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা আরো কমতে পারে।
