জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল
গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় অর্থাৎ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে কাদের কৃতিত্ব বেশি, তা নিয়ে বিভিন্নজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন। তাদের একজন অন্যজনকে এই বিপ্লবের ‘মাস্টামাইন্ড’ হিসেবে তুলে ধরছেন। আবার কেউ বা এতে দ্বিমত পোষণ করে পাল্টা পোস্ট দিচ্ছেন। উপস্থাপন করছেন গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য।
এবার এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ফখরুল জানান, একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও এক দিনে আসেনি।
কৃতিত্ব সবার: ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা।
