বিডিআর হত্যাকাণ্ডের অপরাধে হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত : আমান

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ অপরাধে ফ্যাসিস্ট হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জে বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি।

 

একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। জুলাই বিপ্লবের আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল, তাদের সবাইকে নিয়েই আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে।’ 

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।

আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচন জরুরি।’ 

বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিমসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য