আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে কাজ করছে : হাসনাত
বর্তমানে আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছেন, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে—আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে।
তিনি আরো বলেন, ‘যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহেলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদের বলব—আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সরান। এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।’
