বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান, সঙ্গে থাকবে পরিবারের সদস্যরা
উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনের হিথর বিমানবন্দরে যাবেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা।
অর্ধ যুগের বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের।
খালেদা জিয়া মুক্তি পান।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে তাঁর রাজকীয় বহরের এ বিশেষ বিমান দিয়েছেন।
