আন্দোলনে সহিংসতা: ৯৫২ পুলিশ সদস্য আসামি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৪ মাসে পুলিশের বিরুদ্ধে মোট দুই হাজার ২০৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় হামলায় সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন থানায় ৯৫২ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এই তালিকার মধ্যে সাবেক ও বর্তমান আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের পুলিশ সদস্যরা রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এক তালিকায় এ তথ্য জানা যায়।
তালিকা অনুযায়ী, পুলিশের সাবেক ছয় আইজিপির বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৫৫টি মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের (এআইজি মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, প্রতিটি মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
