তিউনিশিয়ায় নৌকাডুবি, নারী-শিশুসহ ২৭ অভিবাসীর মৃত্যু
তিউনিশিয়ার মধ্যাঞ্চলের উপকূলে দুটি নৌকা ডুবে নারী, শিশুসহ ২৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল ডিফেন্সের প্রধান জিয়েদ সাদিরি জানিয়েছেন, জীবিত উদ্ধারকৃত ও মৃত যাত্রীরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক এবং তারা ইউরোপে পৌঁছনোর উদ্দেশে যাত্রা করেছিল।
এএফপির তথ্য মতে, ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের জন্য তিউনিশিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ। সাধারণত দেশটি থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত ইতালির লাম্পেদুসা দ্বীপ তাদের প্রথম গন্তব্য হয়।
