রাজধানীতে বিএনপির কর্মসূচি দুপুরে, শোভাযাত্রা হবে যেসব সড়কে
আজ রাজধানীতে র্যালি করবে বিএনপি। শুক্রবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করবে বিএনপি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শোভাযাত্রার ‘রোডম্যাপ’ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাদের তথ্য অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিস, মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে।
