অধরা শেখ পরিবারের সদস্যরা, গ্রেপ্তার হচ্ছেন সাবেক মন্ত্রী-এমপি

সিলেটের সময় ডেস্ক :

 

মামলা ও গ্রেপ্তারের ভয়ে প্রকাশ্যে আসছেন না দলটির কোনো নেতাকর্মী। এর মধ্যে দলীয় বিভিন্ন পদে থাকা অনেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দলীয় পদের বাইরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের গ্রেপ্তারের ঘটনা চলমান। এত কিছুর মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী ‘শেখ পরিবারের’ বেশির ভাগ সদস্যের হদিস মিলছে না।

বর্তমানে শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ঢাকা ছাড়লেও তাঁর অবস্থানের বিষয়টি পরিষ্কার নয়। শেখ রেহানার ব্রিটিশ পাসপোর্টও রয়েছে। তাই তিনি বড় বোনের সঙ্গে ভারতে আছেন, নাকি অন্য কোথাও চলে গেছেন—এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবস্থানও অনেকের জানা।

শেখ হাসিনা দেশ ছাড়ার আগে থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক হিসেবে কর্মরত। চাকরির কারণে তিনি আগে থেকে ভারতে অবস্থান করছেন।

শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বে পরিচালিত হতো আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। শেখ রেহানার দুই মেয়ে।

বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংসদের সদস্য। ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। রেদওয়ান কোথায় অবস্থান করছেন, সেটি অজানা। তবে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী যুক্তরাজ্যে রয়েছেন।

 

এ বিভাগের অন্যান্য