বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা
২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাভুমার অনুপস্থিতিতে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মাক্রাম। বাভুমার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে। মেরুদণ্ডের চোটের কারণে বাদ পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে খেলবেন এনগিদি।
