ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৫৮ ডেঙ্গু রোগী। আজ বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত ৯ ভাগের ১ ভাগ। মৃত্যু ৭ ভাগের ১ ভাগ।
গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৬৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ২৬ জন, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৭ ও রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।
