আবাসিক হোটেল থেকে ১০ তরুণীসহ আটক ১৬
ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) শহরের জনতা ব্যাংকের মোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৪ জন তরুণ ও ১০ জন তরুণী। বাকি দুইজন ওই হোটেলের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
