রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। যদি তাদেরকে দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না যায় তাহলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব সৃষ্টি হতে পারে। বেড়ে যেতে পারে অস্ত্রের ঝনঝনানি।
শুক্রবার (৩১ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার একটি অস্থিতিশীল দেশ।
এর আগে শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় উখিয়ার ১৯ নম্বর ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সোয়া ১২টা পর্যন্ত এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
