ফের বাড়ল স্বর্ণের দাম
সিলেটের সময় ডেস্ক :
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৮৪ টাকা বাড়ানো হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করা হয়। আজ থেকে এই দাম কার্যকরের কথা জানানো হয়েছিল।
