বেসরকারি ৯৬,৭৩৬ শিক্ষক পদে আবেদন শুরু ১৭ এপ্রিল
সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষকদের শূন্য পদের তালিকা সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদে আবেদনের সময়সীমাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রার্থীরা আগামী ১৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
আজ রবিবার (৩১ মার্চ) এনটিআরসিএ’র প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্য পদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায়। এ সময়ের পর থেকেই নিয়োগ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন।
