তালতলায় মাদকসহ ১ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
এসময় নগরীর তালতলা পার্কভিউ মেডিকেল কলেজের বিপরীতে মো. বাবুল মিয়ার মালিকানাধীন মদিনা ফার্মেসী থেকে ১২ (বার) এ্যামপল পেথেডিনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামী সিলেট দক্ষিণ সুরমা থানার লক্ষীবাসা (জামে মসজিদ রোড) গ্রামের মৃত ঈর্শাদ আলীর ছেলে মো. বাবুল মিয়া(৩৯)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
