আপিল বিভাগ থেকে সুখবর পেলেন বিএনপির ৩ প্রার্থী
আসন্ন নির্বাচন ঘিরে তিনটি আসনে সুসংবাদ পেয়েছেন বিএনপির তিন প্রার্থী। চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর ও শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা।
