দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি
যশোরে আজ শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শনিবার সকাল ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অন্যদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে।
