নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের বিজয় উৎসব
নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের জমকালো আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত ।
গতকাল সন্ধ্যায় সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা , কাউন্সিলম্যান ড.নুরুন নবী, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ ফায়েজ, অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালহোসাইন , সহ-সভাপতি পল্লব সরকার , মোশাররফ শিকদার, সেলিম রেজা, আল-মামুন সরকার , রুপচান মিয়া, মাহমুদুল হাসান, ফাহমিনা পারভীন , জামাল আহমদ , সুরাইয়া আলম লাকী , মেহেদী কাবুল , শারমিন রহমান , মাগারেট মল্লিক, আব্দুস ছবুর, নূরুল ইসলাম মিলন , হৃদয় মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আলোচনা সভা শেষে নাটক পরিবেশন করে ঢাকা ড্রামা, সংগীত পরিবেশন করেন তাসমিন তাসু, শারমিন তানিয়া, সৈয়দ ফয়েজ, শারমিন আক্তার রেক্সনা , তাসমিন আরা রহমান ও মোহাম্মদ শাহীন হোসেন।
অনুষ্ঠানে শুরতে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়।
