সিলেটে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে অসাবধানতা বশত শিশু ২টি নদীতে পড়ে যায়।

নিহতরা হলো, ইয়ামিন (৩) ও মীম (৩)। ইয়ামিনের বাবার নাম রফিকুল ইসলাম এবং মীমের বাবার নাম মোহাম্মদ আলী। উভয়ের বাড়ি বুড়দেও গ্রামে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার বুড়দেও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশু দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, আজ শনিবার তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য