ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড
খেলাধুলা ডেস্ক ঃ
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ মানেই ভারত-পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। ম্যাচ চলাকালীন সময়ে ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য খরচ হচ্ছে ১৬ লাখ টাকা।
যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও যেমন অঙ্কটা শুনে চোখ কপালে, তেমনই কারও আবার প্রশ্ন, টাকাটাই কি সব?
সবকিছু ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের দর্শকের সংখ্যা প্রত্যাশিতভাবেই থাকবে সর্বাধিক।
ইকোনমিকস টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, এই খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ ১৪-১৬ লাখ টাকা ধার্য করেছে।
