কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
