সিলেটে ভারী বৃষ্টির আভাস

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার মেঘালয় পর্বত সংলগ্ন উপজেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

সকাল ১১টার দিকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

এদিকে সন্ধ্যা ৬টার মধ্যে মৌলভীবাজার এবং হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।

এ রিপোর্ট লেখার সময় (বিকেল ৪টার দিকে) সিলেট মহানগরীতে হালকা বৃষ্টি শুরু হয়।

তার আগে দুপুরের পর থেকেই আকাশের অবস্থা ছিল গুমোট। বৃষ্টি নামবে নামবে করলেও নামছিলনা। বাতাসে মেঘ উড়ে যেতে পারে বলে যখন সবাই মনে করছিলেন তখনই বৃষ্টি নামে।

এবার বর্ষায় (আষাঢ়-শ্রাবণ) সিলেট অঞ্চল বলতে গেলে বৃষ্টিবঞ্চিত।

প্রতিদিন হালক্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বর্ষণ, বজ্রসহ ঝড়ো হাওয়া- ইত্যাদির আভাস দেওয়া হচ্ছে ঠিকই, কখনো কখনো আকাশ আঁধার করে বৃষ্টি নামার একটা সম্ভাবনা তৈরিও হয়।

তবে শেষ পর্যন্ত তা আর হয় না। উড়ে যায় উত্তার পশ্চিম বা উত্তরপূর্বের দিকে।

এ বিভাগের অন্যান্য