শিকাগোতে বন্দুকধারীর হামলা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল বৃহস্পতিবার ডাউনটাউন এলাকারএকটি লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, শিকাগো অ্যাভিনিউতে শহরের রিভার নর্থ এলাকায় চলন্ত একটি গাড়ি থেকে জনতার ওপর গুলি ছোড়া হয়। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
